
খুচরা ও পাইকারি পর্যায়ের কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা জানান, বিইআরসি এলপিজির দাম সামান্য সমন্বয় করার পরই কিছু ব্যবসায়ী সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অতিরিক্ত মূল্য বাড়ানোর চেষ্টা করছে। এ ধরনের অনিয়ম ঠেকাতে প্রতিটি জেলায় মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা কমিটির সাম্প্রতিক বৈঠকেও বিষয়টি আলোচনা হয়েছে। এলপিজির বর্তমান অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে বাস্তব কোনো কারণ নেই; এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত কারসাজির ফল। এ বিষয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কারা এই অনিয়মে জড়িত—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, খুচরা ও পাইকারি উভয় পর্যায়ের ব্যবসায়ীরাই সম্মিলিতভাবে এই কারসাজির সঙ্গে জড়িত।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...