
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা সেনা জোনের কাঁঠাল বাগান এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শীতার্ত ও অসহায় ৩০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি প্রায় ৩৫০ জন পাহাড়ি ও বাঙালি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবীর নেতৃত্বে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
জোন অধিনায়ক বলেন, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...