
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আবারও আলোচনায়—এবার মায়ের শাড়িতে ধরা দেওয়া কিছু ছবিকে ঘিরে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করে তিনি ভক্তদের ফিরিয়ে নিয়েছেন শৈশবের স্মৃতিতে। ছবিগুলোর সঙ্গে মায়ের প্রতি ভালোবাসা ও আবেগঘন স্মৃতির কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী।
পোস্টের ক্যাপশনে ফারিণ লিখেছেন, শাড়ির প্রতি মেয়েদের টান তৈরি হয় মূলত মাকে দেখেই। ছোটবেলায় মায়ের শাড়িতে ভরা আলমারির দিকে তাকিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখতেন তিনি—কবে বড় হয়ে শাড়ি পরে বিয়েবাড়িতে যাবেন, সেই কল্পনাই ছিল তখনকার আনন্দ।
মায়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা জানিয়ে ফারিণ আরও বলেন, এখনো নতুন শাড়ি কিনলে প্রথমে সেটি তারই পরা হয়। এমনকি কিছু শাড়ি আছে, যেগুলো তার মা কখনো পরেননি—আগেই মেয়ের দখলে চলে গেছে। বিষয়টিকে তিনি মায়ের নিঃশর্ত ভালোবাসার প্রকাশ হিসেবেই দেখেন।
অভিনেত্রীর মতে, দামি ব্র্যান্ডের পোশাকের চেয়েও মায়ের আলমারিতে থাকা শাড়িগুলোর মূল্য অনেক বেশি। মায়েরা হয়তো এভাবেই সন্তানের জন্য ভালোবাসা জমিয়ে রাখেন—এই উপলব্ধিও তুলে ধরেছেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন তাসনিয়া ফারিণ। মায়ের আগ্রহেই তার অভিনয় জগতে আসা।
পরের বছর তিনি একটি জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সঙ্গে কাজ করেন। একই বছরে ভালোবাসা দিবসে প্রচারিত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...