
বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। শনিবার (১৭ জানুয়ারি) ইসিতে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে এক শতাংশ সমর্থক পূর্ণ না হওয়ায় গত ৩ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন। পরে ইসিতে আপিল করলে কমিশন তা বৈধ বলে রায় দেয়।
এর আগে একই আসনে আপিল করে মনোনয়ন ফিরে পান স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা এবং গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা। এছাড়া বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিলে মনোনয়ন বৈধতা পান স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে খাগড়াছড়ি জেলায় ১৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিল হয়েছিল। ইসির আপিল সিদ্ধান্তে চারজন প্রার্থী পুনরায় বৈধতা পাওয়ায় বর্তমানে খাগড়াছড়ি-২৯৮ আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...