
মোঃজমির উদ্দিন,পীরগাছা (রংপুর): সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে পথচলার ৩৫ বছর পূর্তি উপলক্ষে রংপুরের পীরগাছায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক জনবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব পীরগাছা কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাব পীরগাছা সভাপতি তোজাম্মেল হক মুন্সীর সভাপতিত্বে এবং দৈনিক জনবাণী পত্রিকার পীরগাছা উপজেলা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ।
প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম ডালেজ বলেন, “সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য দৈনিক জনবাণীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি, এই পত্রিকা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আগের মতোই সোচ্চার থাকবে এবং গরিব ও খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “দৈনিক জনবাণীর প্রকাশক, সম্পাদক, বিজ্ঞাপনদাতা ও সংবাদকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় পত্রিকাটি ভবিষ্যতে আরও সাফল্যের পথে এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার পীরগাছা উপজেলা প্রতিনিধি শাহ কামাল ফারুক লাবু, দৈনিক করতোয়া প্রতিনিধি এম খোরশেদ আলম, দৈনিক যুগের আলো প্রতিনিধি হারুন অর রশিদ, মাই টিভি প্রতিনিধি খুরশীদ আলম, প্রথম খবর প্রতিনিধি শাহ জাহান সিরাজ মাসুদ, বিনোদন ধারা প্রতিনিধি হারুন অর রশিদ দৈনিক প্রভাতী বাংলাদেশ উপজেলা প্রতিনিধি জমির উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে দৈনিক জনবাণীর উত্তরোত্তর সাফল্য, দেশের গণমাধ্যমের অগ্রগতি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এরপর পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...