
নির্ধারিত সময়ের মধ্যে মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট হজযাত্রীরা পবিত্র হজ পালন করতে পারবেন না—এমন সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। এ অবস্থায় বাংলাদেশ থেকে পাঠানো হজযাত্রীদের আবাসন নিশ্চিত করতে লিড এজেন্সিগুলোকে আগামী ২৮ জানুয়ারির মধ্যে সব কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৩০টি লিড এজেন্সির কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি—দুটি ব্যবস্থায় হজযাত্রী পাঠানো হবে। এর মধ্যে বেসরকারি ব্যবস্থায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন, যাদের আবাসন ব্যবস্থার দায়িত্বে রয়েছে এসব লিড এজেন্সি।
মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বারবার তাগাদা দিচ্ছে। তবে এখনো সন্তোষজনক অগ্রগতি হয়নি বলে জানিয়েছে তারা।
এর আগে গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত যৌথ (জুম) সভায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, বাংলাদেশি হজযাত্রীদের জন্য আবাসন ভাড়ার অগ্রগতি অত্যন্ত হতাশাজনক। তিনি স্পষ্ট করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব হজযাত্রীর আবাসন নিশ্চিত করা যাবে না, তারা চলতি বছর হজ পালনের সুযোগ পাবেন না।
এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাড়া কার্যক্রম শেষ না হলে সংশ্লিষ্ট এজেন্সি ও হজযাত্রী—উভয় পক্ষই বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...