
মজিবুর রহমান,নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় র্যাবের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
গতকাল শুক্রবার গভীর রাতে র্যাব-১৪ এর একটি টহল দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। আটককৃত হলো- সান্দিকোনা ইউনিয়নের ডাউকি মধ্যপাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে মো. জিয়াউর রহমান (৪৫)।
তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে। অন্যরা হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোয়লী গ্রামের মৃত আবু মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৪৯) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামের আবু তাহেরের ছেলে মো. লিটন (২২)।
ধৃত মাদক কারবারি বিরুদ্ধে র্যাব সদস্য দুলাল হোসেন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) টেবিল এর ১৯(গ)/৩৮/৪১ মামলা দায়ের ও আসামীদের হস্তান্তর করেছেন। কেন্দুয়া থানা আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।
সুত্র জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে সান্দিকোনা-রেন্টিতলা সড়কে ইউনিয়ন পরিষদ সামনে চেকপোস্ট বসায় র্যাব-১৪ এর একটি টহল দল।
একটি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১১-৩৬৭৪) দ্রুত গতিতে
চেকপোস্ট অতিক্রমকালে র্যাব সদস্যগণ পিকআপ গাড়িটি থামান এবং জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথাবার্তা বলায় সন্দেহ হয়। পরে গাড়ির বডিতে বিশেষ কায়দায় দুই কেজি ওজনের ৩৬টি গাঁজা পুটলা উদ্ধার করে।
এব্যাপারে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজা মূল্য প্রায় সাড়ে ১৪ লাখ টাকা হবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...