
মোঃ মিজান, লোহাগাড়া ( চট্টগ্রাম): উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিএনপি সমর্থক ইসমাঈলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১ফেব্রুয়ারি)৫ঘটিকার সময়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন এর আধারমানিক এলাকায় পরিচালিত অভিযানে আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী পোস্টার লাগানোর দায়ে তাকে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
উপজেলা সহকারী ( কমিশনার)ভূমি মং এছেন জানান, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সরকারি নির্দেশনা ও আইন অমান্য করলে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সবার বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থ ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরো বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা, অবৈধ কার্যক্রম বা সরকারি আদেশ অমান্যের সুযোগ দেওয়া হবে না। আইন মেনে চলতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আইন মানলে কাউকে হয়রানি করা হবে না, তবে আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।”
অভিযানকালে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সহযোগিতা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...