
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী (এবি পার্টি) মেজর (অব.) ডা. আবদুল ওহাব মিনার নিজ উপজেলা দুমকিতে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) গণসংযোগ করে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেছেন।
বিরামহীন গতিতে তিনি ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।ভোটারদের কাছে তার ভোট প্রার্থনার কৌশলই আলাদা। অল্প সংখ্যক কর্মী নিয়ে হাট-বাজার সড়ক বিভিন্ন পয়েন্টের দোকানপাটে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে হাত মিলিয়ে নিজ প্রতীকে ভোট চাওয়া যেন তার প্রতি মূহুর্তের কর্মসূচি।
তিনি আজ উপজেলার লেবুখালীর পায়রা পয়েন্ট এলাকায় এ গণসংযোগকালে অনিয়ম-দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সাম্যভিত্তিক উন্নত বাংলাদেশ গড়তে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

এ সময় আমার বাংলাদেশ পার্টি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী মোঃ কামাল হোসেন, এনসিপি পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সমন্বয়ক মোঃ বশির উদ্দিন, ডা. সাইমুম, খেলাফত মজলিশ পটুয়াখালী জেলা সহ সাধারন সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুমকি উপজেলা শাখার আমির মাওঃ জালাল আহমেদ, নায়েবে আমির মাওঃ আলতাফ হোসাইন, খেলাফত মজলিস দুমকি উপজেলার সভাপতি মাওঃ হাবিবুর রহমান সহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, সকালে পায়রা পয়েন্ট চত্বর, পায়রা সেতুর টোলপ্লাজা, লেবুখালী বাজার, দুমকি নতুন বাজার, পিরতলা বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। বিকেলে আঙ্গারিয়া বন্দরে নির্বাচনী অফিস উদ্বোধন শেষে সন্ধ্যায় শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মরহুম তোতা খানের বাড়িতে উঠান বৈঠক করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...