
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-১৫ আসনের লোহাগাড়া উপজেলায় ধানের শীষের পক্ষে জোরালো গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু।
সোমবার (২ফেব্রুয়ারি)দি নব্যাপী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন’রবিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, ও জনবহুল স্থানে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
এ সময় ফৌজুল কবির ফজলু ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির ঘোষিত কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরো বলেন, দীর্ঘ ৩৪ বছর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লোহাগাড়ার ছেলেকে বিএনপির প্রার্থী করেছে। তিনি আমাদের ইউনিয়নের সন্তান। এলাকার ছেলে নাজমুল মোস্তফা আমিনকে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আসনটি আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে হবে।
দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহব্বান জানিয়ে বলেন আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই চট্টগ্রাম-১৫ আসনে প্রচারণার গতি বাড়ছে এবং মাঠে সক্রিয়তা চোখে পড়ার মতো।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...