
আমিনুল ইসলাম আহাদঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজাউল করিম ভূঁইয়া। তিনি বর্তমানে নির্বাচনী এলাকাজুড়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বুধবার (৪ই জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন কোড্ডা নিজ বাড়িতে নাঙ্গল প্রতীকের প্রার্থী সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রেজাউল করিম ভূঁইয়া বলেন,যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমি অবশ্যই বিজয়ী হব। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের পক্ষে মানুষ আমাদের সঙ্গেই আছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ঘিরে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তার ভাষায় ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে সংবিধানকে অবজ্ঞা করা হচ্ছে। মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের গলায় জুতার মালা দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে। সংবিধানের বাইরে আরেকটি সংবিধান তৈরির অপচেষ্টা চলছে।
রেজাউল করিম ভূঁইয়া বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা আজ বিভক্তির মুখে।একাত্তরের মহান মুক্তিযোদ্ধারা ও স্বাধীনতার পক্ষে থাকা মানুষ এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যারা স্বাধীনতা ও সংবিধান রক্ষা করতে চায়, তারা আমাদের সঙ্গেই রয়েছে,বলেন তিনি।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের উন্নয়ন দর্শনের কথা তুলে ধরে তিনি বলেন,এরশাদ সাহেবের স্বপ্ন ছিল৬৮ হাজার গ্রাম বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা ৩১ দফা বাস্তবভিত্তিক কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছি।
নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করে রেজাউল করিম ভূঁইয়া বলেন,আমি যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।
সবশেষে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যে কোনো পরিস্থিতিতেই আমি নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবো।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...