
২০২৬ সালের পবিত্র হজের মৌসুমকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজযাত্রীদের ভিসা ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সৌদি এক্সপ্যাটস-এর প্রতিবেদন অনুযায়ী, হজের মূল আনুষ্ঠানিকতার প্রায় চার মাস আগেই এই কার্যক্রম শুরু হচ্ছে। মূলত সেবাপ্রস্তুতি জোরদার এবং হজযাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর আলোকে এই আগাম উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবার শতভাগ চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার আবাসনসংক্রান্ত চুক্তিও চূড়ান্ত।
এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন করেছেন, যার মধ্যে ৩০ হাজার সরাসরি হজ প্যাকেজ নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য মিনা ও আরাফাতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে, বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করতে হবে। তবে এর আগে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের অবশ্যই সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিতে হবে।
ধর্ম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, চলতি বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না। তাই নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ফিটনেস সনদসহ ভিসার আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...