
আসন্ন নির্বাচনে প্রবাসে অবস্থানরত এবং দেশের অভ্যন্তরে ডাকযোগে ভোটদানে আগ্রহী ভোটারদের কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত এই কার্যক্রমে আজ (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত ইসির তথ্যে দেখা গেছে, ইতোমধ্যে ৩ লাখেরও বেশি প্রবাসীর ভোট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছেছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্যের ভিত্তিতে দুই ক্যাটাগরির ভোটদান কার্যক্রমের সর্বশেষ চিত্র হচ্ছে; প্রবাসী ভোটারদের ভোটদান পরিস্থিতি প্রবাসীদের জন্য নির্ধারিত পোস্টাল ব্যালট কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক। নির্ধারিত দেশগুলোতে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন।
৫ লাখ ৩ হাজার ৪৪১ জন ভোটার ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন। নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন ভোটার ব্যালট জমা দিয়েছেন। দেশে ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। এছাড়া, ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।
অন্যদিকে, দেশের অভ্যন্তরে যারা ডাকযোগে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন (Internal Certified Postal Voters), তাদের কার্যক্রমও সমান্তরালে চলছে। বিডি পোস্ট (BD Post) থেকে ভোটারদের নিকট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট পাঠানো হয়েছে। ৪ লাখ ৪৩ হাজার ৫৪২ জন ভোটার সফলভাবে ব্যালট হাতে পেয়েছেন।
৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন ভোটার ভোট দিয়ে তাদের নাগরিক দায়িত্ব পালন করেছেন। ভোটাররা ৩ লাখ ৪৪ হাজার ৮২৬টি ব্যালট ডাকবাক্সে জমা দিয়েছেন। এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৭৭টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...