
শিক্ষা গ্রহণে উৎসাহ বৃদ্ধি ও বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে পাইকগাছা উপজেলায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
২০২৫–২৬ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৫ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মণ্ডল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা প্রশাসনের এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...