
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোট প্রদান শেষে তিনি বলেন, এই দিনটি তার জীবনের অন্যতম আনন্দের দিন এবং এর মধ্য দিয়ে দেশ একটি নতুন সূচনার পথে এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা জানান, এই নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশ অতীতের দুঃসময় পেছনে ফেলে সামনে এগোনোর সুযোগ পেয়েছে। তিনি বলেন, দিনটি জাতির জন্য তাৎপর্যপূর্ণ এবং এটিকে একটি উৎসবমুখর দিন হিসেবে পালন করা যেতে পারে। সবার অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
গণভোটের গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন, এর ফলাফলের মাধ্যমে দেশের সামগ্রিক পরিবর্তনের পথ সুগম হতে পারে। তিনি দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান, যাতে সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যায়।
শেষে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার অংশগ্রহণই গণতন্ত্রের শক্তি। তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...