
পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করেন। নিরাপত্তার স্বার্থে আশপাশের দোকানপাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময়ে তাঁর উদ্যোগে গড়ইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন জামায়াতের আমিরকে মুখোমুখি বসানো হয়। বৈঠকে উভয় পক্ষকে সমঝোতায় আনা সম্ভব হয়।
পরে তাঁদের কোলাকুলির মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ অবস্থান রাখার বার্তা দেওয়া হয়। এ সময় নিজ নিজ নেতাকর্মীদের সংযত ও সহনশীল থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
এদিকে উপজেলা রাড়ুলী ইউনিয়নেও উত্তেজনা সৃষ্টির প্রাথমিক খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম সেখানে পৌঁছে যায়। তাদের তাৎক্ষণিক উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার সহ কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...