
শাহরিয়ার মিল্টন,শেরপুর :শেরপুর-২ (নকলা- নালিতাবাড়ি) আসনের নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে নালিতবাড়ীর কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।
তা হচ্ছে এক মহিষ দান করার বাজির ঘটনা। উত্তর নাকশীর আব্দুর মান্নান ও বালুঘাটার আমীর হোসেন নির্বাচনের আগে মহিষ বাজি ধরেন।
বাজির শর্ত অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে মান্নান ৫টি মহিষ দেবেন আর ধানের শীষ বিজয়ী হলে আমীর হোসেন ১টি মহিষ দেবেন।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনী ফলাফলে শেরপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফাহিম চৌধুরী বিজয়ী হওয়ায় বাজিতে পরাজিত হন আমীর হোসেন।
তারপর বাজির শর্ত অনুযায়ী, ধানের শীষ বিজয়ী হওয়ায় ঢাকঢোল পিটিয়ে গ্রামবাসীকে সাথে নিয়ে বাজিধরা মহিষটি নিয়ে উত্তর নাকশীতে আসেন শিমুলগড়া এলাকার আব্দুল মান্নান। এ নিয়ে ওই গ্রামে ব্যাপক চাঞ্চল্যের ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...