
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী নির্বাচন-পরবর্তী সময়ে সাতকানিয়া ও লোহাগাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ ১৪ফেব্রুয়ারি (শনিবার) রাত ৮:৩০ মিনিট এর সময়ে, উপজেলার মাশাবি রেষ্টুরেন্টের একটি কক্ষে, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আন্তরিকতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এলাকার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য রাখেন।
প্রেস ব্রিফিং এ তিনি বলেন, নির্বাচনে বিপুল জনসমর্থন ও ভালোবাসা পেয়ে তিনি কৃতজ্ঞ ও অনুপ্রাণিত। এই সমর্থনের প্রতিদান দিতে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং দলমত নির্বিশেষে সবার এমপি হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।
শাহজাহান চৌধুরী আরও জানান, নির্বাচনকে ঘিরে যে কোনো বিভেদ ভুলে গিয়ে এখন সময় ঐক্যবদ্ধভাবে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার। শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রেখে সাতকানিয়া-লোহাগাড়াকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।
এসময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহলকে এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
নবনির্বাচিত এমপির এই কৃতজ্ঞতা ও ঐক্যের বার্তা স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে সাতকানিয়া-লোহাগাড়ায় উন্নয়ন ও শান্তির ধারা আরও বেগবান হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...