
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচজনের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলা তাওয়াকুঁচাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইগাতী উপজেলার কাংশা গ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (৩৫), জমশেদ আলী শেখের ছেলে আব্দুল মমিন (৩৪) এবং গুতু শেখের ছেলে মোনা সরকার (২৯)। এছাড়া শ্রীবরদী উপজেলার বালিঝুড়ী এলাকার জাফর আলীর ছেলে হানিফ উদ্দিন (৪৫) ও খাড়ামোড়া এলাকার হাজ্বি কলিম উদ্দিনের ছেলে কোমর আলী (৫০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শেরপুরের ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় বালু মহাল ইজারা বন্ধ রেখেছে প্রশাসন। তবুও একটি চক্র চোরাইভাবে বালু উত্তোলন ও পরিবহন করছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতীর উপজেলার তাওয়াকুঁচাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।
এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ এর ১৫ (১) ধারা মোতাবেক অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ জনের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঝিনাইগাতীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ কার্যক্রম রোধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...