
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে খাগড়াছড়ি শহরের প্রধান বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা) মো. সাজ্জাদ হোসেন।
এ সময় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউনুস, মৎস্য অফিস ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে বাজারের মাছ, মাংস, সবজি ও মুদি দোকানগুলোতে তদারকি করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ট্রেড লাইসেন্স হালনাগাদ রাখা এবং ক্যাশমেমো প্রদান নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হয়।

তবে বেশ কয়েকটি দোকানে নির্ধারিত মূল্য তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র তাৎক্ষণিকভাবে প্রদর্শন করতে না পারার বিষয়টি লক্ষ্য করা যায়।
অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন জানান, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, “আজ কোনো ধরনের জরিমানা করা হয়নি। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে অনিয়ম বা গাফিলতি ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তারা নিয়মিত তদারকির মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...