
পবিত্র রমজানের প্রথম দিনে নড়াইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জেলা শহরের রূপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাজার তদারকিমূলক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে রূপগঞ্জ বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে ‘ফিরোজ ফল ভান্ডার’কে ৫ হাজার টাকা, ‘আলম ফল ভান্ডার’কে ১ হাজার টাকা এবং ‘আমির হামজা সবজি ভান্ডার’কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে আনসার সদস্য ও সংশ্লিষ্টরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এ বিষয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, ‘পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম যাতে সহনশীল থাকে, সে লক্ষ্যে ব্যবসায়ীদের জরিমানা ও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত