
কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ বলেছেন, আগামী এক বছরে ইন্ড্রাস্টিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানী কর হবে।
মন্ত্রী আজ কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড।দেশের বৃহৎসংখক জনগোষ্ঠী এ খাতের সাথে সংশ্লিষ্ট। সঠিক পরিকল্পনার মাধ্যমে কৃষিখাতকে ঢেলে সাজানো হবে। দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষিকে প্রাধান্য দিতে হবে।
মন্ত্রী আগামী এক বছরে কৃষি পণ্যের আমদানী কমিয়ে আনার পাশাপাশি কৃষি পণ্য রপ্তানী বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান।
দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে মন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, কৃষি অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর। এ সেক্টরের সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ হতে নব নিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত