
নড়াইলে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়া জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার আল মামুন শিকদার, জেলা পরিষদের নির্বাহী মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
জেলা বিএনপির পক্ষ থেকে সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব সোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জসহ দলের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত জনতা নীরবতা পালন করেন এবং ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে একুশের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...