
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস্ লিঃ চিনিকলে অস্থায়ী ভিত্তিতে প্রায় ৪ শতাধিক কর্মরত শ্রমিকদের ৩ মাস বেতন বকেয়া।
বকেয়া পাওনা বেতনের দাবীতে কর্মরত শ্রমিকরা প্রায় ৫ঘন্টা চিনিকলের সকল কার্যক্রম বন্ধ রাখেন। ২২ ফেব্রুয়ারী ২০২৬খ্রি. রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিনিকলের সকল কার্যক্রম বন্ধ করে চিনিকল।কারখানার মধ্যে শ্রমিকগণ অবস্থান করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ চিনিকলের কারখানার মধ্যে অবস্থানরত শ্রমিকদের সাথে আলোচনা করে ৭২ ঘন্টা সময় নিয়ে বকেয়া বেতন পরিশোধের আশ্বস্থ করলে শ্রমিকগণ যে যার কাজে ফিরে যান।
ফরিদপুর চিনিকল শ্রমজিবী ইউনিয়নের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর হোসেনের কাছে চিনিকল বন্ধ ও শ্রমিকদের বকেয়া পাওনার বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথাই বলতে রাজি হন নাই।
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদের কাছে জানতে চাইলে তিনি জানান, “শ্রমিকদের সাথে কথা বলেছি, তাদের সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বস্থ করলে সবাই কাজে ফিরে যান”।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...