
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে এলাকায় পৌঁছে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজখবর নেন এবং প্যাকেটজাত তরল দুধ বিতরণ করেন।
পরিদর্শন শেষে চিকিৎসক-কর্মীদের সঙ্গে মতবিনিময়ে চিকিৎসক-নার্স সংকট, শয্যা ও আধুনিক সরঞ্জামের অভাব এবং অ্যাম্বুলেন্স সংকটের কথা উঠে আসে।
এমপি হাজী মুজিব দ্রুত এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। দায়িত্বের শুরুতেই স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...