
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও খাদ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযানে এক মাদককারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাতে বিজিবির একটি টহল দল ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় অভিযান চালায়।
এ সময় উপজেলার গোমরা গ্রামের শামসুল হকের ছেলে মো. লাল চাঁনকে আটক করা হয়। তার কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫১ হাজার টাকা।
এ ঘটনায় লাল চাঁনসহ পাঁচজনকে আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা করা হয়েছে। এদিকে একই রাতের অভিযানে নালিতাবাড়ী উপজেলার পাতিহাতা ও শালবাগান কুচপাড়া, ঝিনাইগাতীর হলদীগ্রাম ও গারোকোনা এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি সীমান্ত দিয়ে পাচারকালে বিপুল পরিমাণ মাদক ও খাদ্যসামগ্রী জব্দ করা হয়।
বিজিবি জানায়, এসব অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও শনপাপড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের মোট মূল্য ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা।
এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...