
খুলনার পাইকগাছা উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক মানুষিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চক-কাওয়ালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চক-কাওয়ালী গ্রামের বাসিন্দা মো. জয়নাল মোল্লার স্ত্রী সালমা বেগম (৪৮) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। জীবিকার তাগিদে তার স্বামী ঢাকায় অবস্থান করছিলেন।
শুক্রবার সকাল ৬টার দিকে তাদের ছেলে সম্রাট মোল্লা পাশ্ববর্তী একটি ইটভাটায় কাজে যান। পরে বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে ফিরে তিনি তার মাকে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।
পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয়দের জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সালমা বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার এসআই মল্লিক আব্দুল হালিম জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে রেকর্ড করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত