
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) গ্যান্ড সুলতান রেস্টুরেন্ট–এর পার্টি সেন্টারে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকে বিজয়ী হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য হাজী মুজিবকে শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা (শুভেচ্ছা) স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ (আকন), সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না ও ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হাই ডন, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির), সহ-প্রকাশনা সম্পাদক এম. মুসলিম চৌধুরী এবং কার্যকরী কমিটির সদস্য মো. শাকির আহমেদ, নুর মোহাম্মদ সাগর, আবুজার রহমান বাবলাসহ প্রেসক্লাবের সাধারণ সদস্যরা।
এছাড়াও ইফতার মাহফিলে রাজনীতিবিদ, পেশাজীবী, গণমাধ্যমকর্মী, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...