
খুলনার পাইকগাছায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাসিমনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে স্থানীয় আসলাম মোড়লের নির্মিত দুটি পাকা দোকানঘর অপসারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার মোঃ শহিদুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কৃষ্ণ বাবু এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। এছাড়াও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়দের সরকারি সম্পত্তি দখল কিংবা অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...