
বাংলাদেশ সেনাবাহিনী-এর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার ধারাবাহিকতায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের এক ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করেছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের মুড়াপাড়া এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত “শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ” অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী এবং ক্যাপ্টেন মোঃ আসিফ বিন ফারুক উপস্থিত থেকে অনুষ্ঠান পরিদর্শন করেন।

অনুষ্ঠান সফল বাস্তবায়নের লক্ষ্যে আয়োজকদের নিকট নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত।
এ ধরনের উদ্যোগ পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত