
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতীহাটি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ঢালীবাড়ী মোড় নামক এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) দুপুরে তালাবদ্ধ অবস্থায় একটি ট্রাংকের তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পিকআপ গাড়ি থেকে রাস্তার পাশে বাসা-বাড়িতে ব্যবহৃত একটি তালাবদ্ধ ট্রাংক ফেলে রেখে যায়। এভাবে ট্রাংকটি ফেলে রেখে যাওয়ায় এলাকার লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।
পরবর্তীতে তারা ট্রংকটির কাছে গেলে কিছুটা দূর্গন্ধ অনুভব করায় শ্রীবরদী থানা পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাংকটির তালা ভেঙে বস্তায় কম্বলে মোড়ানো হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত এক নারীর মরদেহ দেখতে পান।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...