
ময়মনসিংহের ত্রিশালে তিন বছরের শিশু লাবিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সোহাগ মিয়াকেই গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
বুধবার (১ এপ্রিল) বিকেলে লাবিবকে তার নানার বাড়ি থেকে নিয়ে যান পিতা সোহাগ মিয়া। তিনি সন্তানকে নিজের কাছে রাখার কথা বলে তাকে সঙ্গে করে নিয়ে যান।
কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও শিশুটি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা এবং খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকায় নানার বাড়ির কিছুটা দূরে প্রতিবেশি ইলিয়াসের বাড়ি সংলগ্ন সড়কের পাশে লাবিবের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,পারিবারিক কলহের জেরে শিশুটির মা লামিয়া তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। বিকেলে পশিশুটির বাবা সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে এসে সন্তানকে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশেই শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
রায়েরগ্রামের হারিজ ডাকাতের ছেলে সোহাগ মিয়া দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি একাধিক বিয়ে করেছেন নিহত লাবিবের মা লামিয়া তার তৃতীয় স্ত্রী।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ত্রিশাল থানা হেফাজতে নিয়ে আসে।
তাৎক্ষণিকভাবে ত্রিশাল থানা পুলিশ সোহাগ মিয়ার প্রথম স্ত্রী জাকিয়া আক্তারের গ্রামের বাড়ি গফরগাঁও থানার যশোরা ইউনিয়নের বাখুরা গ্রাম থেকে হত্যাকাণ্ডের অভিযুক্ত সোহাগ মিয়াকে সহ তার প্রথম স্ত্রী জাকিয়া আক্তার (২৮) কে আনুমানিক রাত সোয়া তিনটার সময় গ্রেফতার করতে সমর্থ হয়।
আজ সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...