
ব্রাহ্মণবাড়িয়ায় হাম রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এবং টিকা-প্রতিরোধযোগ্য রোগসমূহের সঠিক ও সময়োপযোগী প্রতিবেদন নিশ্চিত করতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শহীদ ডা. মিলন হলে সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে এবং সার্ভেইল্যান্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার (এসআইএমও) ডা. সুবল চন্দ্র সাহার উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আকতার হোসাইন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সোহেল রানা ও ডা. গোপা পাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোহাম্মদ আব্দুল মোমেনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হামসহ টিকা-প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি দ্রুত রোগ শনাক্তকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য প্রতিবেদন প্রেরণ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বক্তারা জানান, সময়োপযোগী ও নির্ভুল তথ্য আদান-প্রদান নিশ্চিত করা গেলে হামসহ অন্যান্য সংক্রামক রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...