
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- ন্যাশনাল ডিফেন্স কোর্স(এনডিসি) ২৫ সদস্যের একটি দল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন।রবিবার(৫ এপ্রিল) দুপুরে বন্দর পরিদর্শন ও নো-ম্যান্সল্যান্ডে বিজিবি ও বিএসএফ এর রিট্রিট সিরিমনি প্যারেড উপভোগ করেন।
মেজর জেনারেল মো. মাসুদুর রহমান, এনডিসি,পিএসসি’র নেতৃত্বে বিভিন্ন পদবীর মোট ২৫ জন সদস্য বিশিষ্ট ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি দলের অফিসারবৃন্দ বেনাপোল আইসিপিতে আসলে তাদেরকে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর, যশোর এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হাসান, পিবিজিএম, পিবিএম (সেবা) ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, পিএসসি,যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক অপারেশন লেঃ কর্নেল মো. আশরাফুল হক, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ইব্রাহিম।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এনডিসি দলের এ ধরনের পরিদর্শন সীমান্ত ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম এবং আন্তঃবাহিনী সমন্বয় সম্পর্কে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে। বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড পরিদর্শনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং আস্থা বৃদ্ধির প্রতিফলন ঘটে।
ন্যাশনাল ডিফেন্স কোর্স দলের বেনাপোল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন আইসিপি বিজিবি সুবেদার মো. আব্দুল কাদের।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...