
সৌদি আরবের জুবাইলের একটি পেট্রোক্যামিকেল প্ল্যান্টে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে হওয়া এ হামলার পর প্ল্যান্টটিতে আগুন ধরে যায়।
বার্তাসংস্থা এএফপি বলেছে, এ প্ল্যান্টটি সৌদির জুবাইলের বিস্তৃত বাণিজ্যিক এলাকায় অবস্থিত।
সৌদির প্ল্যান্টে হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের পেট্রোক্যামিকেল প্ল্যান্টে হামলা চালায় দখলদার ইসরায়েল। ধারণা করা হচ্ছে, নিজেদের প্ল্যান্টে হামলার প্রতিশোধ নিতে সৌদিতে হামলা চালিয়েছে ইরান।
সৌদির ব্যাসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একটি সূত্র এএফপিকে বলেছেন, “জুবাইলের সাবিক প্ল্যান্টে হামলার পর আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ অনেক বিকট ছিল।”
জুবাইল সৌদির পূর্বাঞ্চলে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বড় বাণিজ্যিক শহর। সেখানে লোহা, গ্যাস, পেট্রোক্যামিকেল, লুব্রিকেন্ট ওয়েল এবং রাসায়নিক সার উৎপাদন করা হয়।
ইরানের হামলার ভয়ে সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় ‘বাদশা ফাহাদ কসওয়ে’ নামের ব্রিজটিতে যান চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। এক্ষেত্রে সৌদির পূর্বাঞ্চলে ইরানের কথা উল্লেখ করা হয়েছে।
২৫ কিলোমিটার দীর্ঘ এ ব্রিজটি সৌদির সঙ্গে দ্বীপরাষ্ট্র বাহরাইনকে যুক্ত করার একমাত্র রাস্তা। এখান দিয়ে প্রতিদিন শত শত যানবাহন সৌদি থেকে বাহরাইন এবং বাহরাইন থেকে সৌদিতে আসে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর সৌদি ও বাহরাইন তাদের গুরুত্বপূর্ণ ব্রিজটি বন্ধ করে দিলো।
সূত্র: এএফপি
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...