
নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গোদামঘরের তালা ভেঙে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।
গত ৫ এপ্রিল রাত ৯টা থেকে পরদিন সকাল ৬টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ফারহানা ইয়াসমিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তার সহোদর বড় ভাই মনিরুজ্জামান ভূইয়া ওরফে শামীম (৫০) এবং তার স্ত্রী পারুল আক্তার (৪৬)-কে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকার বাসিন্দা ফারহানা ইয়াসমিন দাবি করেন, তিনি ২০২১ সালে খারিজ খতিয়ান নং-১০৫০ অনুযায়ী টেঙ্গুরী এলাকায় প্রায় ৪৩ শতাংশ জমি হেবা সূত্রে ক্রয় করে ভোগদখল করে আসছেন।
ওই জমিতে তিনি একটি গোদামঘর নির্মাণ করে রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী সংরক্ষণ করতেন। তার অভিযোগ, নির্দিষ্ট সময়ের মধ্যে দুর্বৃত্তরা গোদামঘরের তালা ভেঙে ভেতরে থাকা মালামাল নিয়ে যায় এবং পরে গেটে নতুন তালা লাগিয়ে দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।
ফারহানা ইয়াসমিন আরও জানান, অভিযুক্তরা তার নিকটাত্মীয় ভাই ও ভাবী। তারা দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। জমি সংক্রান্ত বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনার দিন সকালে গোদামের তালা ভাঙা দেখতে পেয়ে কর্মচারী বিষয়টি তাকে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত হন। তার দাবি, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তারা মালামাল নেওয়ার কথা স্বীকার করে এবং জমিটি নিজেদের বলে দাবি করে।
এছাড়া ভুক্তভোগীর অভিযোগ, তাকে ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, যার ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয় অভিযুক্ত মনিরুজ্জামান ভূইয়া ওরফে শামীমের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...