
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ফিডমিলপাড়া এলাকায় নিজস্ব মুরগির খামার থেকে আমজাদ হোসেন আদু নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে তার ওই মুরগির খামার থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরিবার জানায় গতকাল রাত থেকে তার বাড়ির সাথে যোগাযোগ করেনি।
সকালে পরিবারের লোক খামারে গেলে সামনের রাস্তার দরজা বন্ধ দেখতে পায় এরপর পেছনের একটি দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলে ঘরের ভেতরে খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন আদুকে।
সে পৌর শহরের মুসলিম নগর এলাকার আকবর হোসেনের ছেলে। স্থানীয়রা জানান ঘটনা যাই হোক সেটা তদন্ত করা উচিত।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে গিয়েছেন পরিবারের সাথে কথা বলেন।
লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যাপারগুলো প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...