
প্রযুক্তিনির্ভর এই যুগে সাইবার নিরাপত্তা এখন অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনলাইন জগতে প্রতিনিয়ত বাড়ছে হ্যাকিং, ডেটা চুরি ও বিভিন্ন ধরনের সাইবার অপরাধ। এমন পরিস্থিতিতে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন গাজীপুরের তরুণ সাইবার সিকিউরিটি কর্মী আলভী আকাশ।
জানা যায়, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ ছিল আলভী আকাশের। সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে সাইবার সিকিউরিটির দিকে ঝুঁকে পড়েন তিনি। বিভিন্ন অনলাইন কোর্স, প্রশিক্ষণ এবং স্বশিক্ষার মাধ্যমে নিজেকে দক্ষ করে তোলেন এই খাতে।
বর্তমানে তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট সুরক্ষা, ওয়েবসাইট সিকিউরিটি, হ্যাকিং প্রতিরোধসহ নানা বিষয়ে নিয়মিত পরামর্শ ও সেবা দিয়ে যাচ্ছেন।
পাশাপাশি সাইবার সচেতনতা বাড়াতে বিভিন্ন সময় অনলাইনে সচেতনতামূলক পোস্ট ও দিকনির্দেশনাও শেয়ার করেন। মাত্র ২৩ বছর বয়সেই তিনি এ ক্ষেত্রে বেশ দক্ষতা অর্জন করেছেন।
আলভী আকাশ বর্তমানে সাইবার সিকিউরিটি ও সোশ্যাল মিডিয়া-সম্পর্কিত বিভিন্ন সেবার ওপর একটি এজেন্সি প্রতিষ্টান করছেন। যার নাম গাজীপুর সাইবার এজেন্সি।
এ এজেন্সির মাধ্যমে বর্তমানে তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট সুরক্ষা, ওয়েবসাইট সিকিউরিটি, হ্যাকিং প্রতিরোধসহ নানা বিষয়ে নিয়মিত পরামর্শ ও সেবা দিয়ে যাচ্ছেন।
পাশাপাশি সাইবার সচেতনতা বাড়াতে বিভিন্ন সময় অনলাইনে সচেতনতামূলক পোস্ট ও দিকনির্দেশনাও শেয়ার করেন।
আলভী আকাশ বলেন, সবাই সেলিব্রিটি হয় না, অনেকেই আড়ালে থেকে দেশের জন্য কাজ করে যায়। আমি চাই গাজীপুরের মানুষ যেন সহজে সাইবার সহায়তা পায়।
গাজীপুরবাসীর জন্য এই উদ্যোগ ইতিমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং অনেকেই উপকৃত হচ্ছেন। বর্তমানে আমাদের দেশের অনেক মানুষই সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতন নন। আমি চাই মানুষকে সচেতন করতে এবং অনলাইন জগৎকে আরও নিরাপদ করতে কাজ করতে।
আমি চাই এই সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে। সাইবার নিরাপত্তা সংক্রান্ত জ্ঞানকে সব সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। যেন তারা নিজেদের সুরক্ষা নিজেরা নিশ্চিত করতে পারে।
এদিকে সাইবার সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ করে ভবিষ্যতে দেশের জন্য বড় কিছু করার স্বপ্ন দেখছেন আলভী আকাশ। তার এই পথচলা সফল হলে গাজীপুরের জন্যও বয়ে আনবে গর্ব ও সম্ভাবনার নতুন দিগন্ত।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...