
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ত্রিপুরা অধ্যুষিত এলাকায় ঐতিহ্যবাহী বৈসু ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে সোমবার (১৩এপ্রিল ২০২৬) বিকেলে বস্ত্র বিতরণ ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাক্রাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিরঞ্জন ত্রিপুরা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ির বিশিষ্ট সমাজসেবক বনেন্দ্র ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অঞ্জনাথ ত্রিপুরা; হাফছড়ির দক্ষিণা কালী মন্দিরের পুরোহিত কৃতান্ত ত্রিপুরা; বাত্রিকস, গুইমারা আঞ্চলিক শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খনেমোহন ত্রিপুরা; বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ, গুইমারা উপজেলা শাখার সহ-সভাপতি অংক্যথোয়াই ত্রিপুরা (কার্বারী); সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য সবেনজয় ত্রিপুরা; সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনদাস ত্রিপুরা এবং বাত্রিকস, সিন্দুকছড়ি উপ-আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক মনেত ত্রিপুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাত্রিকস, গুইমারা আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত ত্রিপুরা।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, গুইমারা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক খবেন ত্রিপুরার সঞ্চালনায় গীতা পাঠ করেন বতেন ত্রিপুরা। পরে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, সিন্দুকছড়ি ইউনিয়ন শাখার সভাপতি লোকনাথ ত্রিপুরা।
অনুষ্ঠানে বৈসু উৎসবের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, এ উৎসব ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। পরে উপস্থিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয় এবং শান্তি ও কল্যাণ কামনায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...