• খুলনা দেশজুড়ে
  • বেনাপোল পৌরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মো. নাজিম উদ্দিন

বেনাপোল পৌরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মো. নাজিম উদ্দিন

প্রকাশিত: ৩:৪৮ পূর্বাহ্ণ , ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব। এই আনন্দঘন মুহূর্তকে ঘিরে সীমান্ত শহর বেনাপোলে বইছে নির্বাচনী হাওয়া। বাংলা ১৪৩৩ নববর্ষ উপলক্ষে বেনাপোল পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. নাজিম উদ্দিন।

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছর আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ব। বেনাপোলকে একটি আধুনিক, ক্লিন ও স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন আমি দেখি, সেই যাত্রায় পৌরবাসীর দোয়া ও সমর্থন একান্ত কাম্য।”

​বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড ঘুরে এবং সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে মো. নাজিম উদ্দিনের রাজনৈতিক গ্রহণযোগ্যতার একটি ইতিবাচক চিত্র পাওয়া গেছে। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার শক্ত অবস্থান রয়েছে।

৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় ভোটারদের একটি বড় অংশ তাকে ‘মাটির মানুষ’ হিসেবে বিবেচনা করেন। ​পৌর বিএনপি’র সভাপতি হিসেবে তিনি স্থানীয় দলকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছেন, যা নির্বাচনী বৈতরণী পার হতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

​ তরুণ ভোটারদের মাঝে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন, তাতে প্রায় ৭০-৮০ ভাগ সাধারণ ভোটারের মাঝে তার প্রতি এক ধরনের ইতিবাচক আগ্রহ লক্ষ্য করা গেছে।

​স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে মো. নাজিম উদ্দিন তার ক্লিন ইমেজ এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবেন। বিশেষ করে ওয়ার্ড পর্যায়ের বয়োজ্যেষ্ঠ ও শ্রমজীবী মানুষের মাঝে তার ব্যক্তিগত জনপ্রিয়তা তাকে অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রাখছে।

​শুভ নববর্ষের এই ক্ষণে তিনি পৌরবাসীর উদ্দেশ্যে আরও বলেন, “ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমি বেনাপোল পৌরসভার সেবা করতে চাই। আগামী দিনগুলোতে আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমরা একটি সুন্দর বেনাপোল গড়ব, ইনশাআল্লাহ।”