
ইসলামাবাদ সংলাপ, সেটির ব্যর্থতা এবং সংলাপের পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া ‘উসকানিমূলক পদক্ষেপ’ নিয়ে টেলিফোনে কথা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে। গতকাল সোমবার কথা বলেছেন তারা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ফোনালাপে আরাগচি রুশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি এবং ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সদ্য সংলাপের বিভিন্ন দেক তুলে ধরেন। পাশপাশি তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে অবরোধ জারির যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিয়েছে— তার ফলাফল বিপজ্জনক হতে পারে।
ইরানের সঙ্গে সংলাপের ব্যর্থতার পর গত ১২ এপ্রিল হরমুজ প্রণালি এবং ইরানের সব বন্দরে অবরোধ জারি করা হবে বলে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) জানায়, অবরোধ বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে সেন্টাকোম।
এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ যুক্তরাষ্ট্র ও ইরানের ১৪ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানান এবং বলেন, মস্কো বিশ্বাস করে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের যে উদ্যোগ নেওয়া হয়েছে—একই উদ্যোগ ইসরায়েল ও লেবাননের মধ্যেও নেওয়া উচিত।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসী যুদ্ধ বন্ধে যে কোনো কূটনেতিক উদ্যেগে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত বলেও আরাগচিকে বলেছেন ল্যাভরভ।
সূত্র : সিএনএন
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...