
“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা—অগ্নিস্নানে শুচি হোক ধরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল দশটায় শহরের চেঙ্গী স্কয়ার থেকে বর্ষবরণ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী বটতলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া, যিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানারসহ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
শোভাযাত্রা উদ্বোধনের মধ্য দিয়ে পুরো শহরে নববর্ষের উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ঢোল, বাঁশি, ঐতিহ্যবাহী পোশাক ও সাংস্কৃতিক উপস্থাপনায় অংশগ্রহণকারীরা দিনটিকে বর্ণিল করে তোলেন।
পরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এসময় খাগড়াছড়ি ডিজিএফআইয়ের ডেট কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআইসহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন। এতে উপস্থিত দর্শকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
আয়োজকরা জানান, আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে প্রতিবছরের ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়েছে, যা নতুন প্রজন্মকে লোকজ সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে খাগড়াছড়ি শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত