
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালি এবং ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে সেন্টকম দাবি করে, ১৩ ফেব্রুয়ারি সোমবার থেকে অবরোধ কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালিতে কোনো জাহাজই অবরোধ ভেঙে পার হতে পারেনি। একই সময়ে ১০টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইরানের উপকূল দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে আটকানো বা ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে ইরান ছাড়া অন্য দেশের জাহাজগুলোকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
সেন্টকমের বুধবারের হালনাগাদ বিবৃতিতে বলা হয়, অবরোধ শুরুর পর একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ বন্দর আব্বাস থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স সেটিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়।
এদিকে ইরান এই অবরোধকে ‘দস্যুতা’ বলে আখ্যা দিয়ে এর বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। ইরান পারস্য উপসাগর, ওমান উপসাগর ও লোহিত সাগরে নৌ চলাচল লক্ষ্যবস্তু করার হুমকিও দিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...