
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬।
শনিবার (১৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
জেলা প্রশাসন, খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রাহমান এবং খাগড়াছড়ি সরকারি কলেজের উপাধ্যাক্ষ মোঃ আতিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাধারায় এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তুলতে পারলেই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ বিজ্ঞান সপ্তাহে বিজ্ঞান মেলা, প্রজেক্ট প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। চলবে আগামী ২০ এপ্রিল বিকাল পর্যন্ত।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...