
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্যহাতি আতঙ্কে চার গ্রামের মানুষদের নির্ঘুম রাত কাটিয়েছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) বিকেল থেকেই সীমান্তের ঝিনাইগাতী উপজেলার গজনী পাহাড়ি এলাকায় ২০ থেকে ২৫ টি হাতি সীমান্ত সড়কের স্থানীয় পর্যটন কেন্দ্র ‘অবকাশ’ এর চার রাস্তার মোড়ে অবস্থান নেয়।
এ সময় সীমান্ত সড়কে যান চলাচল ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই চার রাস্তা মোড়ে হাতি অবস্থান নেওয়ায় আশপাশের বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এক পর্যায়ে বন্য হাতির দল পাহাড় থেকে নেমে লোকালয়ে গিয়ে সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত ওই এলাকার উত্তর গান্ধীগাঁও, পশ্চিম বাঁকাকূড়া, উত্তর বাঁকাকূড়া ও ছোট গজনী এলাকার ভুট্টা ও ধান ক্ষেতে হামলা চালায়। এ সময় হাতির দল ভুট্টা ও ধান খেয়ে ব্যাপক ক্ষতি সাধন করে।
এদিকে স্থানীয় গ্রামবাসী তাদের ফসল বাঁচাতে মশাল জ্বালিয়ে রাতভর হই-হল্লা করে হাতি তাড়ানো চেষ্টা করে। এদিকে হাতির দল বাড়ির ঘরে হামলা করার আশঙ্কায় রাতভর সীমান্তের ওই চার গ্রামের মানুষ নির্ঘুম রাত কাটায়।
স্থানীয় গ্রামবাসী দুলাল মন্ডল বলেন, গত সোমবার রাতে আমরা কেউ ঘুমাতে পারিনি। একদিকে ফসল রক্ষার জন্য মশাল জ্বালিয়ে হাতি তারা করেছি। অন্যদিকে বাড়িঘর রক্ষায় রাত জেগে পাহারা দিতে হয়েছে।
হাতির দল আমাদের এলাকার অসংখ্য ভুট্টা ক্ষেত ও ধানক্ষেতের আধা-পাকা ধান খেয়ে সাবার করে ফেলেছে।
এ বিষয়ে বন বিভাগের গজনী বিট কর্মকর্তা সালেহীন জানান, ক্ষতিগ্রস্ত কৃষকরা বন বিভাগের প্রদত্ত ক্ষতিপূরণ পাওয়ার জন্য তাদেরকে করণীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...