
শাহরিয়ার মিল্টন,শেরপুর: শেরপুরের পাঁচ ক্ষুদে ক্রীড়াবিদকে আর্থিক সহযোগিতা দিয়েছে জেলা পরিষদ । বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে শেরপুর জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
এ সময় জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ,প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় , সাঁতার কোচ সারোয়ার জাহান পপলিন সহ পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিতি ছিলেন।
আর্থিক সহযোগিতা প্রাপ্ত ক্ষুদে ক্রীড়াবিদরা হলেন মো. মমিন (১২) মো. জুন্নুন (১০), মো. জুনাইদ হোসেন (১২), মো. আলিফ হাসান (১২) এবং মো. আরব (১২)।
তারা সবাই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কর্তৃক দেশব্যাপী পরিচালিত জাতীয় মেধা অন্বেষণ (ট্যালেন্ট হান্ট) কার্যক্রমের মাধ্যমে সাঁতার বিষয়ে এক মাসের বিশেষ প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছে এবং বিকেএসপিতে ভর্তির সুযোগ লাভ করেছে।
জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ বলেন, এই ছোট্ট সাঁতারুরা ভবিষ্যতে বিশ্ব অঙ্গনে শেরপুর তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে শেরপুরের মুখ উজ্জ্বল করবে বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...