
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য আগমন ঘিরে সরগরম হয়ে উঠেছে সীমান্ত ঘেষা এই জনপদ। প্রধানমন্ত্রীর এই সফর সফল করতে এবং জনসভার প্রস্তুতি নিতে শার্শা উপজেলা অডিটরিয়ামে এক বিশাল যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ‘উলাশী মডেল’ দিয়ে গ্রাম বাংলার ভাগ্য বদলের সূচনা করেছিলেন, দীর্ঘ বছর পর আজ তারই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্মৃতি বিজড়িত খাল পুনঃখননের দায়িত্ব নিয়েছেন। এটি শুধু একটি খাল খনন নয়, বরং শার্শাবাসীর দীর্ঘদিনের বঞ্চনা দূর করার ও অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দুয়ার।”
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, প্রধানমন্ত্রী সরাসরি ঢাকা থেকে এসে শার্শার উলাশীতে এই পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কয়েক হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে।
সভায় বক্তারা স্মরণ করেন ১৯৭৬ সালের সেই দিনগুলোর কথা, যখন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই খাল খনন করে সারা বিশ্বে চমক সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী এবার আধুনিক ও স্থায়ী খনন প্রকল্পের পরিকল্পনা নিয়েছেন।
শার্শা উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এই সভায় জেলা ও উপজেলার শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
অনিন্দ্য ইসলাম অমিত তাঁর বক্তব্যে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “প্রধানমন্ত্রীকে বরণ করতে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। উলাশী খাল শার্শার মানুষের প্রাণ। এর সংস্কারের মাধ্যমে আমরা কৃষিতে বিপ্লব ঘটাতে চাই।”
প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে অংশ নেন- জেলা বিএনপির সভাপতি-এ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক- দেলোয়ার হোসেন খোকন, উপজেলা বিএনপির সভাপতি-হাসান জহির ও সাধারণ সম্পাদক-নুরুজ্জামান লিটন সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে প্রতিমন্ত্রী স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে উলাশী খালের সম্ভাব্য খননস্থল এবং প্রধানমন্ত্রীর জনসভার জন্য প্রস্তাবিত স্থানগুলো পরিদর্শন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...