
ত্রিপুরাদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসু উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ছোট গাছবান এলাকায় খেলাধুলা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) কৃপা রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তরুণ তরুণী ক্লাব ও বৈসু উদযাপন কমিটি-২০২৬ এর উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, পেরাছড়া পূর্ব আঞ্চলিক শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ তরুণী ক্লাবের সভাপতি অজয় ত্রিপুরা (অনিল)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী অলেন কান্তি ত্রিপুরা, সাবেক মেম্বার মধুসূদন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক খোকন বিকাশ ত্রিপুরা, সাবেক মেম্বার জমেন্দ্র লাল ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য নির্মল ত্রিপুরা, অবসরপ্রাপ্ত শিক্ষক ধন মোহন ত্রিপুরা, সমাজকর্মী সুরেশ বরন ত্রিপুরা, সমাজসেবক হলেন্দ্র ত্রিপুরা এবং ছোটগাছবান পাড়ার কার্বারী রতি বিজয় ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ধনেশ্বর ত্রিপুরা বলেন, তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ক্লাবভিত্তিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ক্লাবের মাধ্যমে যেমন খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়, তেমনি পাঠাভ্যাস গড়ে তোলার পরিবেশও তৈরি হয়। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত