• ময়মনসিংহ শীর্ষ সংবাদ
  • ত্রিশালে ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

ত্রিশালে ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ , ২৭ এপ্রিল ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) পরিচালিত এ অভিযানে ফিলিং স্টেশনগুলোর জ্বালানি তেল বিতরণ কার্যক্রম, লাইসেন্স, ওজন ও পরিমাপ ব্যবস্থা এবং মজুদ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

অভিযানকালে ত্রিশাল ফিলিং স্টেশন ও মোজাদ্দেদিয়া ফিলিং স্টেশনের স্টোরেজ সার্টিফিকেট মেয়াদোত্তীর্ণ পাওয়া গেলে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উভয় প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই, ময়মনসিংহ এবং ত্রিশাল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী অফিসার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।