
পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি কার্যক্রম পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কপিলমুনি ইউনিয়নে পৃথক এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।
অভিযানে লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনার অপরাধে ‘ভাই ভাই স্বমিল’-কে ৮ হাজার টাকা এবং ‘মোস্তফা সরদার স্বমিল’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও কপিলমুনি কলেজ রোডে অবস্থিত একটি বেকারিতে প্যাকেটজাত পণ্যে প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন, পেশাদার তুহিন বিশ্বাস সহ থানা পুলিশ ও আনসার সদস্য বৃন্দ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...